শ্যামনগর প্রতিনিধি: প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০১৯-২০ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভুট্টা, সরিষা, সূর্যমুখী, তিল ও মুগ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে এ বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আবুল হোসেন মিয়া, মৎস্য কর্মকর্তা মো: ফারুখ হোসাইন সাগর, ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল প্রমুখ। বক্তব্য শেষে ৩শ কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
