শ্যামনগরে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহস্থলী সামগ্রী বিতরণ
রমজাননগর প্রতিনিধি : ঘূর্ণিঝড় বুলবুল আক্রান্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের গোলাখালী, টেংরাখালী, সোরা, তারানীর পুর গ্রামের সাড়ে তিনশো পরিবারের মধ্যে বুধবার (২৭ নভেম্বর) ঢেউ টিন ও বালতি, মগ, শাড়ি, লুঙ্গি, সাবান, মশারি, স্যালাইনসহ বিভিন্ন রকম সামগ্রী বিতরণ করা হয়।

আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে সাড়ে তিনশো পরিবারের মাঝে এসব গৃহ সামগ্রী বিতরণ করেন। সুন্দরবনের কোলঘেঁসে ও সীমান্তবর্তী ওই গ্রামের বাসিন্দারা জানান, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও প্রত্যন্ত এলাকা হওয়ায় এর আগে তেমন কোনো সহযোগিতা পাননি। সমকালের সাতক্ষীরা সুহৃদ সমাবেশের উপদেষ্টা অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান বলেন, উপজেলা থেকে বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল গোলাখালীতে মাদার নদী পার হয়ে ওই গ্রামে যেতে হয়। আল – খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশের সহযোগিতায় গৃহ স্থালী ত্রাণ সামগ্রী পেয়ে উপক‚লবাসী উপকৃত হবে। এলাকায় এর আগে তেমন কোন ত্রাণ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষেরা পায়নি। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল -খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার তারেক মাহমুদ সজীব, সমকাল পত্রিকার সহকারী সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, সমকালের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাহিনুল ইসলাম, ট্যাগ অফিসার উপজেলা নির্বাচন অফিসার মো: রবিউল ইসলাম, সমকালের সাতক্ষীরা জেলা সুহৃদ সমাবেশের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম।

Leave a Reply