ঢাকাWednesday , 27 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুলবুলে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদ সদস্য আলফার গৃহ উপহার

admin ঢাকা
আপডেট: 27 November 2019, 21:43

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়ায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারকে গৃহ উপহার দিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা। সম্প্রতি ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহযোগিতার পাশাপাশি ১০টি পরিবারকে নিজ অর্থায়নে বসত ঘর নির্মাণ করে দেন তিনি। তারই অংশ হিসাবে উপজেলার হাদিপুরস্থ জেলা পরিষদের সম্পত্তি কুলপুকুর পাড়ে এক অসহায় প্রতিবন্ধী পরিবারকে বসত ঘর নির্মাণ করে তাদের কাছে হস্তান্তর করেন। বুধবার বিকাল সাড়ে ৪ টায় হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান, শিক্ষক আফসার আলী, বাড়ির মালিক মোমিন গাজী ও তার পরিবারের ৩ প্রতিবন্ধী সদস্য। জেলা পরিষদের সদস্যর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *