ঢাকাWednesday , 27 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আকাশলীনা ইকো ট্যুরিজম’র ভাঙনস্থল পরিদর্শন করলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামান

admin ঢাকা
আপডেট: 27 November 2019, 21:33

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ীতে অবস্থিত আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার এর ভাঙনস্থল পরিদর্শন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান। বুধবার (২৭ শে নভেম্বর) আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার এর ক্ষতিগ্রস্ত ভাঙন স্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ শে নভেম্বর) আনুমানিক সকাল ৭.৩৫ মিনিটে পার্শ্ববর্তী চুনা নদীর গতিপথ পরিবর্তনের ফলে আকাশলীনার বিপরীতে নতুন একটি চরের উদ্ভব হওয়ায় আকস্মিক ১২০ ফুট ট্রেইল, একটি বসার সেড, একটা ফিসিং পয়েন্ট ও একটি ব্রিজ নদীগর্ভে বিলীন হয়ে যায়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামান এর সাথে উক্ত পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল হক, পানি উন্নয়ন বোর্ড এর উপ সহকারী প্রকৌশলী মো. সাজ্জাদুল হক, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, বাংলাদেশ বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, ঠিকাদার সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। ভাঙনস্থল পরিদর্শন করে জরুরীভিত্তিতে সিসি বøক, বালুর বস্তা ইত্যাদি দিয়ে খুব দ্রæত ভাঙনস্থল মেরামতের সিদ্ধান্ত গৃহীত হয় এবং আকাশলীনার নদীর পাড়গুলো সিসি বøক দিয়ে আবৃত করা হবে। আংশিক ট্রেইল ও আকাশলীনার ওয়াচ টাওয়ারটি আপাতত সংস্কারপূর্বক পরিত্যক্ত ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *