ঢাকাWednesday , 27 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় এজেন্ট ইসলামী ব্যাংকের শাখার শুভ উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 27 November 2019, 21:14

কুলিয়া(দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭নভেম্বর) সকাল ১১টায় কুলিয়া বাজারে মেসার্স রিসান ট্রেডার্স এর এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের খুলনা জোনের হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব মুনছুর আহম্মেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা ও দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান (সবুজ), আল-আরাফাহ্ ইসলামী এজেন্ট ব্যাংকের কুলিয়া শাখার পরিচালক আবুল হাসান, জেলা আওয়ামী লীগ সদস্য রফিকুল ইসলাম। শুরুতেই ভাইস প্রেসিডেন্ট শেখ আব্দুল সালামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মেসার্স রিমান ট্রেডার্সের কুলিয়া এজেন্ট ব্যাংকের পরিচালক কবির হোসেন। এসময় জেলা কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক কাদের মহিউদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসান, শিক্ষক ইমাদুল হক, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহরম ইসলাম (বাবু)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *