ঢাকাWednesday , 27 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 27 November 2019, 21:14

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন কুমার চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, প্রধান শিক্ষক এনামুল হক বাবলু প্রমুখ। সভায় আগামী মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদার সাথে পালনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *