শ্যামনগরে দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মপরিকল্পনা অনুমোদনে কর্মশালা
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মপরিকল্পনা বৈধকরণ ও অনুমোদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে নবযাত্রা প্রকল্পের আয়োজনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা এবং উপজেলা পর্যায়ে ইউনিয়ন দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মপরিকল্পনাসমূহের বৈধকরণ ও অনুমোদন বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস এম মহসিন উল মূলক, সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর, কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবুল হোসেন মিয়া, বিশ্ব খাদ্য কর্মসূচির খুলনা বিভাগীয় সাব অফিস প্রধান মাহফুজুল আলম, এনজিও প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। কর্মশালায় উপজেলার পাঁচটি ঝুঁকিপূর্ণ ইউনিয়নে নবযাত্রা প্রকল্পের সিআরএ (কমিউনিটি রিস্ক এ্যাসেসমেন্ট) উপস্থাপন করা হয়।

Leave a Reply