ঢাকাMonday , 25 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের পর প্যানা-গেট ভাঙচুরের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 25 November 2019, 21:53

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে নির্মিত গেটের ভাঙচুর ও প্যানা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। সদ্য বিলুপ্ত কমিটির আ’লীগ নেতা আ: সামাদ সরদারের ছেলে চাঁদখালীর যুবলীগ-কর্মী কমল জিয়া সম্মেলন উপলক্ষে শিববাটী ব্রিজের অপর প্রান্তে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবিসহ কেন্দ্রীয় এবং জেলা আ’লীগের প্রভাবশালী নেতাদের ছবি সংবলিত এ গেট তৈরি করে। অভিযোগ উঠেছে সম্মেলন শেষে রাতে দুর্বৃত্তরা প্যানাসহ গেটটি ভাঙচুর করে। এ ঘটনায় যুবলীগকর্মী কমল জিয়া সোমবার পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন, যার নং- ১১১৩। ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন, এ অভিযোগের ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *