ঢাকাMonday , 25 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের সোহেল কেন্দ্রীয় জাসাস নেতা নির্বাচিত

admin ঢাকা
আপডেট: 25 November 2019, 21:45

শ্যামনগর অফিস: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল-কাদির সোহেল ওরফে সোহেল আব্দুল্লাহ। শনিবার (২৩ নভেম্বর) ঘোষিত বিএনপির (জাসাস) এ অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক নেতা ড. মামুন আহমদ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্র নায়ক হেলাল খান। এ কমিটিতে সোহেলকে কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক করা হয়েছে। সোহেল শ্যামনগর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সহকারী অধ্যাপক মরহুম নজরুল ইসলামের ছেলে। সোহেল কেন্দ্রীয় জাসাস কমিটিতে স্থান পাওয়ায় শ্যামনগর উপজেলা বিএনপি, যুবদল, জাসাস, ছাত্রদল, জিয়া পরিষদ, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *