কুলিয়া(দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় আদালতের নির্দেশ অমান্য করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে কুলিয়া কওছার আলীর পুত্র মো: আসাদুল কারিকরের বিরুদ্ধে। অভিযোগকারী জামাত আলীর পুত্র মো সিরাজুল ইসলাম জানান, আমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে আমার ভাইদের সাথে গোলযোগ চলছিল এজন্য আমি গত ২৪/২/১৯ তারিখে আমি ৪০৯, ৪১২, ১০৫৩ এস.এ খতিয়ানের ৯টি দাগে আদালতে মামলা করি যার নং- দেঃ ৯/১৯। কিন্তু মামলা থাকা অবস্থা কুলিয়ার স্বর্ণ ব্যবসায়ী আসাদুল কারিকর আমার ভাই নজরুল ইসলামের নিকট থেকে উক্ত মামলাকৃত জমি ক্রয় করে এবং সেই জমিতে গত ২৩/১১/১৯ তারিখে দোকান ঘর নির্মাণ করছে। আমি বাধা দিতে গেলে সে আমাকে বিভিন্ন হুমকি দেয়। তার পরিপ্রেক্ষিতে আমি ২৩/১১/১৯ তারিখে দেবহাটা থানায় জিডি করি যার নং- ৮২৭/১৯। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে সরজমিনে যেয়ে দেখা যায় শ্রমিকরা কাজ করছে। এ বিষয়ে মো: আসাদুল কারিকরের সাথে কথা বললে তিনি বলেন, আমি জমিটি কিছুদিন আগে কিনেছি, এ জমিতে মামলা আছে কিনা আমি জানি না, যদি মামলা থাকে তাহলে আমি নির্মাণ কাজ বন্ধ করে দেব।
