ঢাকাMonday , 25 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আবারও জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মোস্তাফিজুর রহমান

admin ঢাকা
আপডেট: 25 November 2019, 21:21

ডেস্ক রিপোর্ট: আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। রোববার (২৪ নভেম্বর) সাতক্ষীরা পুলিশ লাইনসে জেলা পুলিশের মাসিক সভায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য সাতক্ষীরা থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক দ্রব্য উদ্ধার, জঙ্গি বাদ দমন, ওয়ারেন্ট তামিল, সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানা তামিল এবং নিয়মিত মামলার আসামি গ্রেফতার অভিযানে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে নির্বাচিত করা হয়। একই সাথে সাতক্ষীরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সদর থানার অধীনে এসআই(নি:)মানিক কুমার সাহা, এএসআই(নি:) নাসির উদ্দীন, এএসআই(নি:) নুর নবীকে জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করে পুরস্কার প্রদান করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এছাড়া ভালো কাজের জন্য উত্তম পুরস্কারে পুরস্কৃত করা হয় এসআই(নি:) মো. হাসানুর রহমান, এএসআই(নি:) মো. রাশেদ উদ্দীন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সার্কেল মির্জা সালাহউদ্দীন, ডিআইও-১ মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *