ঢাকাMonday , 3 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে হা-ডু-ডু টুর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 3 September 2018, 21:38

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে মরহুম গোলাম মোস্তফা স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টে মণিরামপুর সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী মণিরামপুর পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীর আয়োজনে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সকালে পৌর এলাকার মোহনপুর গ্রামে অনুষ্ঠিত আট দলীয় এই টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রয়াত নেতার ছোট ছেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। ফাইনাল খেলায় হরিহরনগর ইউনিয়নকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে মণিরামপুর সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র-১ এবং প্রয়াত গোলাম মোস্তফার বড় ছেলে কামরুজ্জামান কামরুল। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন, আ’লীগ নেতা জিএম মজিদ, পৌর আ’লীগের সভাপতি আমজাদ হোসেন, আ’লীগ নেতা শহিদুল ইসলাম মোড়ল, ইউপি চেয়ারম্যান মশিয়ূর রহমান, প্রকৌশলী আলমগীর হোসেন, বাবুল আকতার, আনিছুর রহমান, দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা লুৎফর রহমান, হাবিবুর রহমান রনি উপস্থিত ছিলেন। খেলায় কবির হোসেন টাইগার, তুহিন হোসেন, ইকবাল হোসেনসহ নামকরা খেলোয়াড়রা অংশ নেন। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিপুল সংখ্যক দর্শক মাঠে এসে খেলা উপভোগ করেন। টুর্নামেন্ট সম্পর্কে কামরুজ্জামান কামরুল জানান, যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় পর্যায়ক্রমে সকলের সহযোগিতায় এ ধরনের খেলার আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *