ঢাকাSunday , 24 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আনুলিয়ায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে ৭নং ওয়ার্ড চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 24 November 2019, 21:23

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির আনুলিয়ায় আলমগীর আলম লিটন চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ২নং ওয়ার্ডকে হারিয়ে ৭নং ওয়ার্ড ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) বিকেলে বিছট ফুটবল ময়দানে আনুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে তুমুল প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলায় প্রথমার্ধে ১ শূন্য গোলে এগিয়ে যায় শওকত মেম্বরের ৭নং ওয়ার্ড ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধে মোকছেদ আলীর ২নং ওয়ার্ড দল গোল পরিশোধ করতে ব্যর্থ হলে ৭নং ওয়ার্ড জয় লাভ করে। খেলাটি পরিচালনা করেন রেফারি আবু ওহেদ বাবলু ও নাসির উদ্দীন। ধারাভাষ্যে ছিলেন মফিজুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। বিজয়ী দলকে একটি ফ্রিজ ও রানার আপ দলকে একটি ৩২” কালার মনিটর প্রদান করা হয়। পুরস্কার বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা মিলি, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *