ঢাকাSunday , 24 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেশ ও জাতির মঙ্গল কামনায় আশাশুনিতে অষ্টপ্রহর ব্যাপী মহানাম সংকীর্ত্তণ

admin ঢাকা
আপডেট: 24 November 2019, 21:16

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রয়াত ললিত মোহন বিশ্বাসের স্মরণে অষ্টপ্রহর ব্যাপী মহানাম সংকীর্ত্তণ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনী বিভাগের অধ্যাপক ডা. শঙ্কর প্রসাদ বিশ্বাসের আশাশুনি সদরের বাড়িতে শুক্রবার (২৩ নভেম্বর) রাতে মহানাম সংকীর্ত্তণের শুভ অধিবাস হয়। রবিবার সারাদিন পূর্ণনাম সংকীর্ত্তণ পরিবেশন করেন বাগেরহাট’র আদি রামকৃষ্ণ সম্প্রদায়, বরিশালের মনোহর পাগল সম্প্রদায়, কয়রা’র গৌর সুন্দর সম্প্রদায়, কুলপোতা’র পাগল ভোলা সম্প্রদায়, শ্যামনগরের ভবা পাগলা সম্প্রদায় ও আশাশুনির কুমুদিনী সম্প্রদায়। হাজার হাজার পূর্নার্থীর পদচারণায় ও মহানাম সংকীর্ত্তণে মুখরিত যজ্ঞভূমিতে সকলের কুশল বিনিময় করেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের আশাশুনি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, অধ্যাপক বিধান চন্দ্র মÐল, শিক্ষক কিশোরী মোহন বৈদ্য, সাবেক মেম্বর নিরঞ্জন মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *