শ্যামনগরে ২ মাদক ব্যবসায়ী আটক
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ১০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ নভেম্বর) বেলা ১২ টার দিকে মাদক ক্রয়- বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার উপপরিদর্শক রোকনুজ্জামান সহকারী- উপপরিদর্শক মো: মামুন হোসেন উপজেলা সদরের জমিদার বাড়ি নামক স্থানে অভিযান চালিয়ে বাদঘাট গ্রামের গফফার মোড়লের পুত্র আব্দুল গফুর (২৭) এবং একই এলাকার আবু মুসা গাজীর পুত্র ইব্রাহিম (২৪)। গাঁজা বিক্রয়ের সময় গফুর ও ইব্রাহিম কে গাঁজাসহ হাতেনাতে আটক করে। উল্লেখ্য, এর আগে উভয়ের নামে শ্যামনগর থানায় মাদক মামলা রয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে। শ্যামনগর থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে, মাদকসহ আটক গফুর ও ইব্রাহিম নামে দুজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply