শ্যামনগর অফিস: শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের কুল্লোন খালটি অবমুক্তির জন্য মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) মানবন্ধনে এলাকাবাসীদের মধ্যে থেকে বক্তব্য দানকালে নাজমা বেগম বলেন কুল্লোন খালটি আমাদের জীবন চলার পথের সাথি, খালটি দখল করার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। স্থানীয় ইউপি সদস্য আজগার আলী জানান, এই খালটি স্থানীয় মানুষের জীবন-জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম। খালের পানি ব্যবহার করে ধান চাষ করা সহ অন্যান্য ফসল ফলান স্থানীয়রা। জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী খালটি একবার অবমুক্ত করা হলেও পরবর্তীতে খালটি কীভাবে ইজারা নিয়ে দখল করে। মানববন্ধনকালে আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, ইউপি সদস্য হাবিবুর রহমান হাবু, সাইফুল আলমসহ এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করে কুল্লোন খালটি অবমুক্ত করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া স্থানীয়দের মধ্যে মানববন্ধনে সরকারী খালটির ইজারা বাতিল পূর্বক উন্মুক্ত করার জোর দাবি জানান এলাকাবাসী।
