ঢাকাSaturday , 23 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটায় ঘেরে বিষ দিয়ে মাছ বিনষ্টের অভিযোগ!

admin ঢাকা
আপডেট: 23 November 2019, 21:26

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে কুন্দুড়িয়া গ্রামে মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ বিনষ্টের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাতে সূর্য্যখালী বিলে কুঁন্দুড়িয়া গ্রামের মৃত আকবর সরদারের ছেলে আদব আলীর মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। আদব আলী জানান- সূর্য্যখালী বিলে ৮ বিঘা জমিতে ২/৩ বছর যাবৎ মৎস্য ঘেরে আমি মাছ চাষ করে আসছি। শুক্রবার রাতে কে বা কারা আমার ঘেরে বিষ প্রয়োগ করে। শনিবার সকালে ঘেরে গিয়ে দেখি বিষক্রিয়ায় মাছ মারা যাচ্ছে। বিষক্রিয়ায় ৩/৪ লক্ষ টাকার পোনা মাছ, বাগদা ও গলদা চিংড়ি মাছ মারা গেছে। এ বছর আমার ঘেরে এ নিয়ে ৩ বার বিষ প্রয়োগ করা হলো। এ ব্যাপারে আশাশুনি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *