সুন্দরবনে নিষিদ্ধ জাল জব্দ
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার পশ্চিম সুন্দরবন রেঞ্জে নদীতে সরকারিভাবে নিষিদ্ধকৃত জাল জব্দ করেছে কৈখালী কোস্টগার্ড সদস্যবৃন্দ। শনিবার (২৩ নভেম্বর)দুপুর ২ টায় জাল জব্দ করার পূর্বে কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে জেলেরা সুন্দরবনে পালিয়ে যায়। বিষয়টি জানতে চাইলে কৈখালী কোস্টগার্ডের পেটি অফিসার রুহুল আমিন জানান, সুন্দরবনে টহল দেওয়ার সময় টেংরাখালী নদীতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এসময় জব্দ করা জাল বিনষ্ট করা হয়।

Leave a Reply