ঢাকাMonday , 3 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগরে যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়কের পদত্যাগ

admin ঢাকা
আপডেট: 3 September 2018, 21:34

চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে আটলিয়া ইউনিয়ন যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মো. রবিউল ইসলাম ব্যক্তিগত কারণ দেখিয়ে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৫নং আটলিয়া ইউনিয়ন শাখার প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ডুমুরিয়া উপজেলা শাখা বরাবর তিনি স্বেচ্ছায় পদত্যাগের কপি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. আবু দাউদ মোড়লের কাছে দিয়েছেন।
উল্লেখ্য, এ বছরের গত ১১ জুলাই বাংলাদেশ আওয়ামী যুবলীগ সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করে উপজেলা যুবলীগ এবং তাকে ৫নং আটলিয়া ইউনিয়ন শাখা যুবলীগের যুগ্ম আহবায়ক করা হয়। এব্যাপারে ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. আবু দাউদ মোড়ল বলেন, যুগ্ম আহবায়ক রবিউল ইসলামের পদত্যাগের কপি পেয়েছি। কিন্তু এ ব্যাপারে আগামী ১ সপ্তাহের মধ্যে মিটিং ডেকে সকলের উপস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *