ঢাকাSaturday , 23 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মানবাধিকার পরিস্থিতি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 23 November 2019, 20:57

প্রেস বিজ্ঞপ্তি : বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ, ইউএনডিপি ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সহযোগিতায় এবং সিএসও কোয়ালিশন, সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদন প্রস্তুত বিষয়ক ওরিয়েন্টেশন (হিউম্যান রাইটস সিচুয়েশন রিপোর্ট ওরিয়েন্টেশন) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালাটি শহরের চলাতেতলা খ্রিস্টান মিশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিএসও কোয়ালিশন, সাতক্ষীরা জেলা কমিটি আয়োজিত হিউম্যান রাইটস সিচুয়েশন রিপোর্ট ওরিয়েন্টেশনে জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত মানবাধিকার সংগঠন নেটওয়ার্কের সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠানে প্রায় ২৫ জনের অধিক মানবাধিকার কর্মী অংশগ্রহণ করেন। উন্নয়ন কর্মী ফারুক রহমানের সঞ্চালনায় দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা পরিচালনা করেন মানবাধিকার কর্মী ও স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। ওরিয়েন্টেশনে মানবাধিকারের সংজ্ঞা, মানবাধিকার কি, কীভাবে মানবাধিকার সংরক্ষণ করা যায়, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় রিপোর্ট প্রস্তুত, ঘটনাস্থল পরিদর্শন, মানবাধিকার রক্ষায় রাষ্ট্রের ভূমিকা ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা হয়। এ সময় মানবাধিকার কর্মীরা দলগতভাবে মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদন প্রস্তুত বিষয়ক কাজ হাতেকলমে দক্ষতা অর্জনে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *