পাথরঘাটা ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা পাথরঘাটা ফুটবল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৪ টার সময় ঝাউডাঙ্গা পাথরঘাটা ফুটবল মাঠে পাথর ঘাটা ফুটবল একাডেমী ক্লাবের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সপ্তম গ্রাম রিক্রয়োশন ফুটবল একাডোমী ও পঞ্চামগ্রাম ফুটবল ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। খেলা পরিচালনা করেন রেফারি সমু চৌধুরী সহকারী রেফারির দায়িত্ব পালন করেন পিন্টু ও খোকন।

Leave a Reply