জাহান প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী মো. ফজলুর রহমান’র সহধর্মিণী’র দাফন সম্পন্ন
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জাহান প্রিন্টিং প্রেসের অন্যতম স্বত্বাধিকারী মো. ফজলুর রহমান’র সহধর্মিণী হুরুন নেছা রহমান (৭৭) গতকাল শুক্রবার (২২ নভেম্বর) সকালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ডা.আসাদুজ্জামান’র তত্ত¡াবধানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা (২২ নভেম্বর) বাদ জুমা নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের মৃত্যুতে তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাতক্ষীরা জাহান প্রিন্টিং প্রেস পরিবারের সদস্য ও এলাকা বাসী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Leave a Reply