ঢাকাFriday , 22 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রীরামপুরে ভুয়া দলিল সৃষ্টির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

admin
November 22, 2019 8:55 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্রীরামপুরে ভুয়া দলিল সৃষ্টি করে ভাড়াটিয়া বাহিনী দিয়ে ৩০ বছরের ভোগদখলীয় সম্পত্তি দখলের জন্য হুমকিÑধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২২নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত গোলাম বারি বিশ্বাসের ছেলে রুহুল কুদ্দুস।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমরা পৈতৃক সূত্রে ৯৯৯ খতিয়ানে শ্রীরামপুর মৌজায় ৫২৯২ দাগে বসতবাড়ি, দোকানপাট নির্মাণ করে দীর্ঘ ৩০ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। বিগত ২০০০ সালে একই মৌজায় আমরা বজলুর রহমানের কাছ থেকে ৫২৯১ দাগে ৯ শতক সম্পত্তি ক্রয় করি। এরপর গত ২০০৫ সালে ওই দাগ হতে ৮ শতক সম্পত্তি বজলুর রহমানকে আবার ফেরত দেই। ফেরত দেওয়ার সময় শুধুমাত্র জমির দাগ নম্বরটি ভুলক্রমে ৫২৯১ এর স্থলে ৫২৯২ পড়ে যায়। পরবর্তীতে বিষয়টি অবগত হয়ে পুনরায় ওই সম্পত্তি আমরা ফেরত নেই। এরই মধ্যে ভুয়া দলিল সৃষ্টি করে একই এলাকার মৃত তোফাজেল মোড়লের পুত্র কুচক্রী পর সম্পদ লোভী নেছারুল আল মামুন উক্ত সম্পত্তি বজলুর রহমানের কাছ থেকে হেবা দলিলের মাধ্যমে ক্রয় করেছেন মর্মে দাবি করেন। যা রক্তের সম্পর্কের ব্যক্তির মধ্যে ছাড়া হয় না। অথচ বজলুর রহমানের সাথে তার কোন রক্তের সম্পর্ক নেই। এ ঘটনায় আমি কোন উপায় না পেয়ে উচ্চ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করি। এছাড়া সম্পত্তির উপর ১৪৫ ধারায় মামলাও দায়ের করি। আদালত সম্পত্তির উপর ১৪৫ ধারা জারি পূর্বক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সদর থানা পুলিশকে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে সদর থানার এ.এস. আই(নি.) শামীম হোসেন উভয় পক্ষকে ১৪৫ ধারার বিষয়টি অবগত করেন। কিন্তু পর সম্পদ লোভী নেছারুল আল মামুন আদালতের সেই নির্দেশ অমান্য করে আমার দীর্ঘদিনের দখলীয় সম্পত্তি ও দোকানপাট, ঘরবাড়ি তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে ভাঙচুর, বাড়িতে মাদক দ্রব্য, অবৈধ অস্ত্র রেখে পুলিশ দিয়ে ধরিয়ে দেবে এবং নাশকতা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। সম্প্রতি আমাদের দোকানে তালাও লাগিয়ে দিয়েছেন। উক্ত পর সম্পদ লোভী কুচক্রী নেছারুল আল মামুনের ষড়যন্ত্রে আমরা দিশেহারা হয়ে পড়েছি। এমতাবস্থায় তিনি (রুহুল কুদ্দুস) উক্ত নেছারুল আল মামুনের কবল থেকে তার ৩০ বছর দখলীয় সম্পত্তি রক্ষা এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, তার স্ত্রী হালিমা খাতুন ও ফুপাতো ভাই বজলুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।