কাকডাঙ্গা সীমান্তে ৪ কেজি ৬৭০ গ্রাম ওজনের ৩১ পিস স্বর্ণের বার জব্দ
কেঁড়াগাছি প্রতিনিধি: ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে চার কেজি ৬৭০ গ্রাম ওজনের ৩১ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা। শুক্রবার (২২ নভেম্বর) সকালে বিজিবির একটি টহল দল এই সোনা জব্দ করে। তবে, বিজিবি এ সময় কোন স্বর্ণ চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবির কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার ওলি জানান, সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় মোটর সাইেকেলে দুই ব্যক্তি তাদের সামনে পড়লে তারা মোটর সাইকেলটি সড়কের উপর ফেলে রেখে দ্রæত পালিয়ে যায়। তিনি জানান, মোটর সাইকেলটিতে এ সময় তল্লাশি চালিয়ে একটি পলিথিনে মুড়ানো চার কেজি ৬৭০ গ্রাম ওজনের ৩১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার বাঁজার মূল্য প্রায় ২ কেটি ৮০ লাখ টাকা। তবে বিজিবি এ সময় কোন স্বর্ণ চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। পরে ওই স্বর্ণ সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয় ।
সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply