ঢাকাMonday , 3 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় উঠান বৈঠক

admin ঢাকা
আপডেট: 3 September 2018, 21:33

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের নলতার ৪নং ওয়ার্ডে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক এমপির পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ নলতায় উঠান বৈঠকে সরকারের উন্নয়ন এবং উন্নত বাংলাদেশের কর্মপরিকল্পনা গ্রামের জনসাধারণের সামনে তুলে ধরা হয়। এসময় ডা. আ ফ ম রুহুল হক এমপি উপস্থিত সকলের সাথে মোবাইল ফোনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, সাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান, এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কবি মো. ইব্রাহিম খলিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *