ঢাকাFriday , 22 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়া বাজার কমিটির সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 22 November 2019, 20:54

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বাজার কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২নভেম্বর) অনুষ্ঠিত সভায় সাংগঠনিক সম্পাদক আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন কুলিয়া বাজার কমিটির সভাপতি ও কুলিয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হক (এটিএম), আবু হাসান ও সোহেল রানা। আলোচনা সভায় তারা বলেন একটি কুচক্রমহল লবণ, পেঁয়াজ ও চালসহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ও কৃত্রিম সংকট নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে এসব নিয়ে বিভ্রান্ত না হয়ে সচেতন হতে হবে। ‘চিলে কান নিয়ে গেছে বলে কানে হাত না দিয়ে চিলের পেছনে ছুটে বেড়ানো যেমন বোকামি’ তেমনি গুজবে কান না দিয়ে সকলকে সচেতন হতে হবে। তারা আরো বলেন কুলিয়া ইউনিয়নে প্রত্যেক দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকা করে দাম নির্ধারণ করে রাখতে হবে এবং অযথা কোন পণ্যের দাম বেশি নেওয়া যাবে না। এসময় কুলিয়া ইউপি সদস্য রওনাকুল ইসলাম (রিপন), সাংবাদিক রুহুল আমিন ও শাহিনুর ইসলাম, ব্যবসায়ী আজিবার, সামাদ সাহেব, নুর ইসলাম, বাজার কমিটির সকল সদস্য ও ইউনিয়নের সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *