মেধাবী ছাত্রকে আর্থিক সহায়তা প্রদান
কলারোয়া প্রতিনিধি: মানবতার সেবা’র উদ্যোগে মেধাবী ছাত্রকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১১টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের হল রুমে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মানবতার সেবা’র পরিচালক অ্যাড.এম শাহ আলম সোনাবাড়িয়া গ্রামের অদম্য মেধাবী শিক্ষার্থী মো: বেলাল হোসাইনকে এ সহায়তা প্রদান করেন। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তির সুযোগ পায়। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে ভর্তি হতে পারছিল না। ঠিক এ অবস্থায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন, শিক্ষার্থীর হাতে তিনি নগদ ৫ হাজার টাকা তুলে দেন এবং ভালো ভাবে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়ার অনুপ্রেরণা দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এস এম মনিরুল ইসলাম, সংগঠনের সদস্য অ্যাড. আব্দুল্লাহ আল হাব্বি, শিক্ষিকা মেরিনা খাতুন,নেওয়াজ হোসেন প্রমুখ।

Leave a Reply