৫০ বোতল ফেন্সিডিলসহ সাংবাদিক পরিচয়দাতা শরিফুল গ্রেফতার
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা সীমান্ত থেকে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ সাংবাদিক পরিচয়দাতা শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৩ ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপি’র সদস্যরা। গ্রেফতারকৃত ঐ ভুয়া সাংবাদিক শরিফুল ইসলাম (২৫) উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কেঁড়াগাছি গ্রামের আব্দুল ওহাবের ছেলে। বিজিবি কাকডাঙ্গা বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে একটি এ্যপাচি ১৬০ সিসি মোটরসাইকেলে করে ৫০ বোতল ফেন্সিডিল নিয়ে কাকডাঙ্গা সীমান্ত ফাঁড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কাকডাঙ্গা বিওপি’র কোম্পানি কমান্ডার নূরে আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে থামানোর চেষ্টা করে। এসময় সে টহলরত বিজিবি সদস্যদের ভীতি প্রদর্শন করে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় শরিফুল ২৪ ঘণ্টা ডট টিভি /দৈনিক দক্ষিণাদূত ও স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকার পরিচয়পত্র প্রদর্শন করে ।

এ সময় তার কাছ থেকে প্যাকেটে থাকা ৫০ বোতল ফেন্সিডিল ও একাধিক সংবাদ পত্রের পরিচয়পত্র উদ্ধার করা হয়। অনুসন্ধানে জানা গেছে, আটককৃত মাদক ব্যবসায়ী ও ভুয়া সাংবাদিক শরিফুল দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা করে আসছিল । সে সীমান্তের চোরাকারবারিদের থেকে নিয়মিত চাঁদা আদায় করতো বলে জানিয়েছে একাধিক স্থানীয় সূত্র । অন্য আরেকটি সূত্র জানিয়েছে, হঠাৎ আঙুল ফুলে কলাগাছে পরিণত হওয়া শরিফুলের পৈতৃক সম্পত্তি বলতে ১০ কাঠা ভিটাবাড়ি ছাড়া আর কিছুই ছিল না। সাংবাদিকতার মহান পেশার নাম ভাঙিয়ে মাদক ব্যবসার সম্রাট বনে যাওয়া শরিফুল প্রশাসনের কর্মকর্তাদের ও বøাকমেইল করার চেষ্টা করে যাচ্ছিল বহুদিন ধরে । প্রতিবেশীর গৃহবধূকে নিয়ে পলায়নকারী, ভুয়া সাংবাদিক পরিচয় দানকারী শরিফুল ফেন্সিডিলসহ গ্রেফতার হওয়ার ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সেই সাথে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ এলাকার সচেতন মহল ।

Leave a Reply