ঢাকাFriday , 22 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুশীলনের উদ্যোগে বুলবুলের ক্ষতিগ্রস্তদের মাঝে সুপেয় পানি সরবরাহ

admin
November 22, 2019 8:24 pm
Link Copied!

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: সুশীলনের উদ্যোগে বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে সুপেয় পানির বিতরণ করা হয়েছে। ঘূর্ণিঝড় “বুলবুলে” মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের দক্ষিনাঞ্চলের শ্যামনগর উপজেলার সব কটি ইউনিয়ন। এখানের অধিকাংশ মিষ্টি পানির পুকুরগুলো ঘূর্ণিঝড় বুলবুলের কারণে নষ্ট হয়ে যাওয়ার কারণে তীব্র পানির সংকট দেখা দেয়। চারিদিকে অথৈ পানি কিন্তু সুপেয় পানি নেই। তাদের নিরাপদ পানির সাময়িক সমস্যা হ্রাস করার জন্য সুশীলনের সহযোগী প্রতিষ্ঠান “অক্সফ্যাম” পানি সরবরাহ করে। উপজেলার গাবুরা, কৈখালী, রমজাননগর, বুড়িগোয়লিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের মোট ১০টি গ্রামের ৭৪৮ টি পরিবারের মোট ৪১৮০ জনের মাঝে পানি সরবরাহ নিশ্চিত করে ও বর্তমানে সরবরাহ চলমান রাখার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সুশীলনের সহযোগী সংগঠন অক্সফ্যামের প্রতিনিধি সনজন কুমার বড়–য়ার উপস্থিতিতে তারা ভ্রাম্যমাণ ডিস্যালাইনেশন প্লান্ট (মোবাইল), পিক আপ, ইঞ্জিন ভ্যানের মাধ্যমে উপজেলার প্রত্যান্ত গ্রাম গুলোতে পানি সরবরাহ করে। সুশীলন রি কল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মনিরা সুলতানা বলেন যে, ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত লোকজনদের পানি সমস্যা সমাধান করার জন্য তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ও তাদের সেবা চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।