পত্রিকা বিক্রয়ে বাধা দেওয়ার অভিযোগ: থানায় জিডি
প্রেস বিজ্ঞপ্তি : দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ম্যানেজার ও তার সহযোগীর বিরুদ্ধে পত্রিকা বিক্রয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শহরের পলাশপোল এলাকার গৌর পদ বিশ্বাসের ছেলে মো: জাহিদ হাসান (নব-মুসলিম) বাদী হয়ে ২১ নভেম্বর সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছে। যার নং ১২১৯। ডায়েরি সূত্রে জানা যায়, ভুক্তভোগী জাহিদ হাসান বিভিন্ন পত্রিকার ক্রয় করে শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করে সংসার চালায়। গত ৩১ অক্টোবর হতে ১নং আসামি দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ম্যানেজার রইচপুর এলাকার হাশেম মোল্লার পুত্র মো: বুলবুল ও তার সহযোগী ২নং আসামি পাঁচানি এলাকার ইমান আলী সরদারের পুত্র মো: ওয়াজেদ আলী শহরে বিভিন্ন এলাকায় পত্রিকা বিক্রয় করা কালে বিবাদীরা আমাকে বাধা প্রদান করে এবং বলে পত্রিকা বিক্রয় করলে মারধর করবে, আমার নামে মিথ্যা মামলা দেবে। এছাড়াও গ্রাহকদের সাংবাদিক দিয়ে ভয় দেখিয়ে গায়ের জোরে পত্রিকা দিচ্ছে। গত ২০ নভেম্বর সকাল ৭টার দিকে আমি অ্যাড. আব্দুল মুজিদ এর বাড়ির সামনে রাস্তায় পত্রিকা বিক্রি করার সময় বিবাদীরা আমাকে পত্রিকা বিক্রয় কাজে বাধা প্রদান করে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারতে উদ্যত হয়। উক্ত ঘটনা পলাশপোল এলাকার গফুর সরদারের পুত্র মো: হাফিজুল্লাহ, যোগরাজপুর গ্রামের করিম সরদারের পুত্র সাবান আলী সহ আরো অনেকে ঘটনাটি দেখে ও জানে।

Leave a Reply