ঢাকাThursday , 21 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 21 November 2019, 22:21

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার মিঠাবাড়ী বহুমুখী সংঘের আয়োজনে ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার(২১ নভেম্বর) সংঘের সভাপতি মো: মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সাংসদ অ্যাড: মোস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নগরঘাটা ইউপি চেয়ারম্যান মো: কামরুজ্জামান লিপু, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ, এসআই সাহাদাতুল আলম, এএসআই কালাম হোসেন, ইউপি সদস্য মো: আব্দুস সামাদ, মনিরুজ্জামান মনি, মহিলা সদস্য ছবি, যুবলীগ নেতা মো: জুয়েল সরদারসহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক ও সাংবাদিক মো: কামরুজ্জামান রিকু। খেলায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মাদক কে না বলুন, খেলাকে হ্যাঁ বলুন।” বর্তমানে সবাইকে খেলাধুলার প্রতি বেশি মনোযোগী হয়ে সোনার বাংলা গড়ার জন্য অনুরোধ করেন। এ সময় পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, সবাইকে মাদক ছেড়ে খেলাধুলা করতে হবে। তাহলে শরীর মন দুটোই ভালো থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *