ঢাকাThursday , 21 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়ি আটক!

admin ঢাকা
আপডেট: 21 November 2019, 22:16

বড়দল (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনিতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর গালে বিষ ঢেলে আত্মহত্যার প্রচার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম স্বপ্না রানী মন্ডল (২০)। সে খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামের পরিমল মন্ডলের মেয়ে এবং বড়দল ইউনিয়নের ডুমুরপোতা গ্রামের মৃত সনাতন সরকারের ছেলে প্রশান্ত সরকারের স্ত্রী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বড়দল ইউনিয়নের ডুমুরপোতা গ্রামে নিহতের শ্বশুরবাড়ি থেকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী প্রশান্ত ও শাশুড়ি সবিতা সরকারকে আটক করেছে পুলিশ। নিহত স্বপ্না রানীর কাকা শ্যামল কুমার মন্ডল জানান, যৌতুকের দাবিতে স্বপ্নাকে প্রায়ই নির্যাতন করতো তার স্বামী ও শাশুড়ি। তারই জের ধরে বুধবার রাতে তাকে মারপিট করে গুরুতর আহত করে। এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরে সে মারা যাওয়ার পর তার মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার দেয়। তিনি আরো জানান, তার গায়ে মারপিটের একাধিক চিহ্ন রয়েছে। আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *