কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মত বিনিময় সভা
কুলিয়া (দেবহাট) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরবালিথা গ্রামে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১নভেম্বর) বিকেলে কুলিয়া ৯নং ওয়ার্ড ইউপি সদস্য বিকাশ সরকারের পরিচালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। তিনি এলাকার সকল মানুষের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। এসময় মুক্তিযোদ্ধা আ: মান্না, ইউপি সদস্যা শ্যামলী রাণী, আওয়ামী লীগ নেতা ছহিলউদ্দীন ও কুলিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply