নওয়াবেঁকী প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকীতে বুলবুলে ক্ষতিগ্রস্ত পরিবারের জরুরি সহায়তা প্রকল্পে অংশগ্রহণকারীদের মাঝে নগদ অর্থ ও হাউজিং কীট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বাস্তবায়নকারী সংস্থা সুশীলনের আয়োজনে এবং (ইউকেএইড) এর সহযোগিতায় আটুলিয়া ইউনিয়নের ২২৫ জন ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ৪৫০০ টাকা এবং হাউজিং কীট বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবু সালেহ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ ও হাউজিং কীট বিতরণের উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম. আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাধু রঞ্জন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মারুফ বিল্লাহ প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন সুশীলনের সহকারী পরিচালক জি,এম. মনিরুজ্জামান, উপজেলা সমন্বয়কারী জাকির হোসেন, সহকারী জেলা সমন্বয়কারী দেব রঞ্জন বিশ্বাস।
