শেখ হাসিনার কল্যাণে কৃষকরা বিনামূল্যে বিভিন্ন সহায়তা পাচ্ছে:সার ও বীজ বিতরণ কালে বক্তরা
মীর খায়রুল আলম, নিজস্ব প্রতিনিধি: কৃষি প্রধান দেশের সরকার কৃষকদের প্রতি আন্তরিক হওয়া দেশে খাদ্যে চাহিদা পুরণ করে তা বাহিরে রফতানি করা সম্ভব হচ্ছে। কৃষকরা আছে তাই দেশ অর্থনীতে এগিয়ে যাচ্ছে। আর এই কৃষকদের উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সার ও বীজ বিতরণ করা হয়। বক্তরা আরো বলেন, আগে সারের জন্য লাইন দিতে হত, জমির কাগজ ছাড়া সেচে যন্ত্রের তেল পাওয়া যেত না। কিন্তু আজ তার বিপরিত। এখন আর কোন কৃষককে মরতে হয় না। সার বা বীজ নিয়ে চিন্তা করা লাগে না। সব সুবিধা এখন কৃষকের হাতের নাগলে পৌঁছে দিয়েছে সরকার। বৃহস্পতিবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কালে এসব কথা বলেন বক্তরা। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শরীফ মোহম্মাদ তিতু মীর। উপ-সহকারী কৃষি অফিসার ইব্রাহিম খলিলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার শতকত উসমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদ, আহম্মদ সাঈদ, জিএম আল মামুন, মনিরুল ইসলাম, আফজাল হোসেন, জাহিদুল ইসলাম, আলাউর রহমান, ইউনুস আলী, আবুল কালাম সহ বিভিন্ন পর্যায়ের সাড়ে ৫শত কৃষক। এসময় সাড়ে ৫শ কৃষকের মাঝে ২০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার এবং ৫০জনের মধ্যে ১কেজি হারে শরিষার বীজ ও ৫০জনকে ২কেজি করে ভুট্টার বীজ প্রদান করা হয়।

Leave a Reply