শ্যামনগর প্রতিনিধি: ফেইথ ইন অ্যাকশন কর্তৃক আয়োজিত “আন্তর্জাতিক শিশু অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাল্য বিবাহ বন্ধসহ বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির জন্য গণস্বাক্ষর ও বাল্যবিবাহ বন্ধ বিষয়ে নাটিকা উপস্তাপন করা হয়েছে। কর্মসূচীতে প্রতিনিধিত্ব করেন ফিয়ার ব্যবস্তাপক স্টিভ রায় রুপন। এছাড়া উপস্তিত ছিলেন আনন্দ বিশ্বাস, প্রভুদান হালদারসহ বিদ্যালয়ের শিক্ষক সহ কর্মচারী বৃন্দ। কার্যক্রমটিতে ৬শত জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় শিশু অধিকার, শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধ বিষয় সম্পর্কে বক্তারা তাদের বক্তব্যে আলোকপাত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
