দেবহাটায় স্যানিটারি ন্যাপকিন বিতরণ
নিজস্ব প্রতিনিধি: শিক্ষাই প্রথম, বাল্য বিবাহকে না বলি, শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা ¯েøাগানকে সামনে রেখে কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় ও নারীর অর্থনৈতিক ক্ষমতা সৃষ্টির লক্ষ্যে স্যানিটারি টাওয়েল প্রস্তুতকরণ ও বিতরণ কর্মসূচির আওতায় দেবহাটায় স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। বুধবার(২০ নভেম্বর) সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের সহযোগিতায় দেবহাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। পারুলিয়া ও দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফতেমা জোহরার, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মোরর্শেদ আলী, দেবীশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা সিংহ, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ প্রমুখ।

Leave a Reply