ঢাকাTuesday , 19 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লবণের কৃত্রিম সংকট ও গুজব সৃষ্টি করে মূল্য বৃদ্ধির অপরাধে সাতক্ষীরায় ৫ ব্যবসায়ীকে ১ মাসের জেল এবং অপর ৭ জনের ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা

admin ঢাকা
আপডেট: 19 November 2019, 22:07

নিজস্ব প্রতিনিধি: সরকারের আদেশ অমান্য করে লবণের কৃত্রিম সংকট ও গুজব সৃষ্টি করে মূল্য বৃদ্ধির অপরাধে সাতক্ষীরায় ৫ ব্যবসায়ীকে ১ মাসের জেল এবং অপর ৭ জনের ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে শহরের পুরাতন সাতক্ষীরা, সুলতানপুর বড়বাজার, মিল বাজার ও সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার থেকে তাদের আটক এ সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরি ও সদর ভুমি কর্মকর্তা আসাদুজ্জামান। সাজা প্রাপ্ত ৫ জন হলেন, সদর উপজেলার ব্র²রাজপুর উমরা পাড়া এলাকার ইমাম হোসেন, মেহেদি হাসান, ইয়াছিন মোড়ল, পুরাতন সাতক্ষীরার অকার, মোস্তাফিজুর রহমান ও মিজানুর রহমান। অন্য ৭ জনকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এদিকে, লবণের দাম বাড়িয়ে দেওয়ায় ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে শহরের সুলতানপুর বড়বাজারসহ বিভিন্ন মুদি দোকানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *