ঢাকাTuesday , 19 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে লবণ নিয়ে গুজব; ইউএনও’র সাঁড়াশি অভিযান

admin ঢাকা
আপডেট: 19 November 2019, 22:03

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বিভিন্ন মোকামে লবণের দাম বেশি রাখার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে শ্যামনগর উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকাল ৫ টা থেকে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান এর নেতৃত্বে শ্যামনগর সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নাহিদ হাসান এব্ং থানা থানা পুলিশের সহযোগিতায় বিভিন্ন মোকামে মাইকিং এর ব্যবস্থা করেন এবং বিভিন্ন মোকামে গিয়ে সাধারণ ক্রেতাদের সচেতন করেন ও দোকান মালিকদের হুঁশিয়ারি করেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, যদি কোনো দোকান মালিক লবণের দাম বাড়িয়ে বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে মামলা করা হবে। এসময় নির্বাহী অফিসার প্রতিটি মোকামে যান এবং মাইকিং এর মাধ্যমে মানুষকে এবং দোকানিকে রাত ৮ টা অবধি সচেতন করতে দেখা যায়। এসময় তিনি বলেন কোনো প্রকার লবণের সংকট নেই । যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *