ঢাকাTuesday , 19 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে আ’লীগের সাধারণ সম্পাদক প্রার্থী সাকিলের মতবিনিময়

admin
November 19, 2019 9:59 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : আসন্ন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের দলীয় নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল আশাশুনি প্রেসক্লাবে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে তিনি এ মতবিনিময় করেন। তিনি বলেন- সাধারণ জনগণের সাথে মিশে আছি। নদী ভাঙনে শুধু শ্রীউলা নয় আমি প্রতাপনগর ও আশাশুনি সদর ইউনিয়নে কাজ করেছি। ২০১৩ সালে জামায়াত বিএনপির তান্ডবে হামলার শিকার হওয়ার পরেও আমি রাজপথ ছাড়িনি। আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারলে নেতা-কর্মীদের মধ্যে সমন্বয়সাধন করব। প্রথমেই আওয়ামী লীগের একটি স্থায়ী কার্যালয় নির্মাণ করব। সাংবাদিকদের মাধ্যমে আমি দলীয় সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আশাশুনির উন্নয়নে এক হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নিজেকে সামিল করি। মতবিনিময়কালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল কাদের, কৃষকলীগের সাধারণ সম্পাদক মতিলাল সরকার, কৃষকলীগ নেতা সঞ্জয় মিশ্র প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।