আশাশুনিতে ভিজিডি কর্মসূচি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ভিজিডি কর্মসূচি বিষয়ক ৫ দিনের প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে আইডিয়াল’র আশাশুনি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল’র পরিচালক ডা. মো. নজরুল ইসলাম। আইডিয়াল’র ভিজিডি প্রকল্পের সমন্বয়কারী শেখ সিরাজুল ইসলামের পরিচালনায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় ও আইডিয়ালের বাস্তবায়নে উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন আশাশুনি শাখা ব্যবস্থাপক মো. শাহাব উদ্দিন ও প্রকল্প কর্মকর্তা সুব্রত বাছাড়। আশাশুনির পাঁচটি ইউনিয়নের চারজন প্রশিক্ষক এবং দেবহাটার একটি ইউনিয়নের একজন প্রশিক্ষককে নিয়ে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ চলবে শনিবার (২৩ নভেম্বর) পর্যন্ত।

Leave a Reply