ঢাকাTuesday , 19 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটার চিহ্নিত সুদখোর রহমত আলীর হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 19 November 2019, 21:48

ডেস্ক রিপোর্ট: পাটকেলঘাটার চিহ্নিত সুদখোর রহমত আলীর হাত থেকে রক্ষা পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান, পাটকেলঘাটা থানার কাটাখালী গ্রামের রজব আলীর ছেলে ভুক্তভোগী শেখ আজিজুর রহমান। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি দিন মজুরির কাজ করে জীবিকা নির্বাহ করি। গত ২০১৮ সালে আমার টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় পাটকেলঘাটা শ্রমজীবী ফাউন্ডেশন থেকে ৩০% হারে সুদে ১ বছর মেয়াদে পরিশোধের শর্তে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করি। যার প্রমানাদী আমার কাছে আছে। উক্ত সমিতিতে এখনও আমার ৪০ হাজার ৭৬৬ টাকা সঞ্চয় রয়েছে। সে সময় ওই ফাউন্ডেশনের কর্মকর্তারা আমার কাছ থেকে আমার স্বাক্ষরিত একটি ফাঁকা চেক ও ফাঁকা স্ট্যাম্প জমা নেন। কিন্তু ঋণ গ্রহণের পর পারিবারিক অসুবিধার কারণে আমার কয়েকটি কিস্তি দিতে বিলম্ব হওয়ায় ফাউন্ডেশনের কর্মকর্তা ও সাবেক সভাপতি রহমত আলীর কু-পরামর্শে পাটকেলঘাটা শ্রমজীবী সমবায় সমিতির পক্ষে সাধারণ সম্পাদক আশিকুজ্জামান মোড়ল সাতক্ষীরা জজ কোর্টের এক আইনজীবীর মাধ্যমে ওই চেকের পাতায় ৩ লাখ টাকা বসিয়ে আমাকে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধ না করলে আমার বিরুদ্ধে মামলা দায়েরের কথাও বলা হয়েছে। লিগ্যাল নোটিশ প্রাপ্তির পর আমিসহ আমার পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়ি। ঋণ নিয়েছি ৫০ হাজার টাকা যার কিস্তিও চলমান রয়েছে। অথচ ৩ লাখ টাকা কীভাবে তারা আমার কাছে পাবে এটি আমি বুঝি না। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানতে পারি তারা শুধু আমাকেই নয় পাটকেলঘাটা এলাকার অনেক গ্রাহককে এভাবে ফাঁদে ফেলে মিথ্যা মামলায় হয়রানি করে দিশেহারা করেছেন। হিসাব রক্ষক রহমত আলিসহ অন্যান্য কর্মকর্তাগণ বিভিন্ন জায়গায় অফিস খুলে লাইসেন্স বিহীন পাটকেলঘাটা শ্রমজীবী ফাউন্ডেশনের সাইনবোর্ড ব্যবহার করে দীর্ঘদিন ধরে চক্রবৃদ্ধি হারে সুদ বাণিজ্য পরিচালনা করে আসছেন। গত ৬/১১/২০১৯ তারিখে তাদের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের খবর পত্রিকায় প্রকাশিত হওয়ার পর গত ১১/১১/ ২০১৯ তারিখে তারা তাদের পাটকেলঘাটা অফিসের সামনে থেকে সাইনবোর্ড নামিয়ে ফেলেন। অবৈধভাবে এই সাইনবোর্ড ব্যবহার করে এক সময়ের ছাগল ব্যবসায়ী রহমত আলি এখন কোটিপতি। সংবাদ সম্মেলন থেকে তিনি (আজিজুর) পাটকেলঘাটা শ্রমজীবী ফাউন্ডেশনের আড়ালে অবৈধ বাণিজ্য পরিচালনাকারী সুদখোর রহমত আলীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *