‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণে’ কুইজ প্রতিযোগিতা
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রালয়ের বাস্তবায়নে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ শীর্ষক প্রতিযোগিতা, ভিডিও প্রদর্শনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওয়ালিদ হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রোগ্রামার মো: আল আমিন, সহকারী প্রোগ্রামার শাহ-ইমরান, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের শিক্ষা অফিসার গৌরাগা কুমার, সহকারী শিক্ষা অফিসার আকতেরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, মো: মিজানুর রহমান, কমলেন্দু দাস, সুবর্ণা চক্রবর্তী, মো: মোক্তার আলী, মো: নজরুল ইসলাম, মো: রিয়াজুল ইসলাম (বাবু) ও ছাত্রছাত্রীবৃন্দ। ছাত্রছাত্রীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে করা প্রশ্নের উত্তরদেন এবং উপস্থিত অতিথিরা মুক্তিযুদ্ধকালীন সময়ের অনেক স্মৃতি তাদের সাথে ভাগ করেন। তারা কোমলমতি শিক্ষার্থীদের আহŸান জানান বাংলাদেশ, বঙ্গবন্ধু আর মুক্তিযোদ্ধাদের আদর্শে নিজেদের বলীয়ান করে দেশকে এগিয়ে নিতে এবং বঙ্গবন্ধুর আদর্শ ও চরিত্র আমাদের কাজ কর্ম ও জীবনে প্রতিফলিত করতে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মো: সাইদুজ্জামান সাদেক।

Leave a Reply