ঢাকাTuesday , 19 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় মটর সাইকেল চালক নিহত আহত -৩

admin
November 19, 2019 1:10 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: পত্রিকা বহনকারি পিকআপের ধাক্কায় শফিকুল ইসলাম (৩২) নামে এক মটর সাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার সময়ট খুলনার গাজী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শফিকুল ইসলাম কালিগঞ্জ উপজেলার মশরকাটি গ্রামের মোসলেম গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চম্পাফুল এপিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পিএসপি পরীক্ষা দিয়ে সোমবার দুপুর একটার পর শফিকুল ইসলামের মোটর সাইকেলে তার মেয়ে সাথীসহ চাঁন্দুলিয়া গ্রামের ইসরাইল হোসেনের মেয়ে শারমিন খাতুন ও কামাল গাজীর মেয়ে নাজমা খাতুন বাড়ি ফিরিছিল। পথিমধ্যে সাঁইহাটি স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পত্রিকা বহনকারি একটি পিকআপ ভ্যান ( সাতক্ষীরা- ন-১১-০০৬৫) ওই মোটর সাইকেলে সজোরে আঘাত করে। এতে তারা চারজন গুরুতর জখম হয়। তাদেরকে প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শফিকুল ও তার মেয়ে সাথীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় শফিকুলের অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনার গাজী মেডিকেলে ভর্তি করা হয়। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার সময় শফিকুল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ারন হোসেন জানান, দুর্ঘটনা নিয়ে ক্ষতিগ্রস্তদের কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করেই পিকআপসহ চালক ও হেলপারকে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও তখন শফিকুল মারা যায়নি। মৃত্যুর ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।