ঢাকাTuesday , 19 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর হানাদার মুক্ত দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 19 November 2019, 13:02

আল ইমরান, শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ১৯৭১ সালের ১৯ নভেম্বর বাংলাদেশের সর্বপ্রথম হানাদার মুক্ত হয়। এই উপলক্ষে শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় শ্যামনগর সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি র‍্যালী উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা স্তম্ভে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচন সভায়  প্রধান অতিথি  ছিলেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি  ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাহিদ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো: সাঈদুজ্জামান সাঈদ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা জি এম ওসমান গনি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি এস এম কামরুল হায়দার নান্টু সহ মুক্তিযোদ্ধাবৃন্দ ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *