আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করে তার ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি বালুর মাঠের কাছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। বালুরমাঠ সংলগ্ন মৎস্যঘের থেকে ড্রেজার মেশিনের সাহায্যে হিজলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ফজর আলি ঢালী অবৈধ ভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন করছিলেন। বিজ্ঞ আদালত বালুমহল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ৫/১ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তার ড্রেজার মেশিনটি জব্দ করেন। ফজর আলী ভবিষ্যতে আর ভুগর্ভস্থ বালু উত্তোলন করবে না বলে মুচলেকা প্রদান করেন। এসময় এসআই পিযুষ কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
