শ্যামনগরে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি ও কোর্স পরিচালক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনা করেন, স্থানীয় সরকার সাতক্ষীরার উপপরিচালক মো: হুসাইন শওকত। কোর্স সমন্বয়কারী হিসেবে ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজজামান। প্রশিক্ষণে সহকারী কমিশনার (ভূমি) এস এম নাহিদ হাসান খান, ইউএনডিপি জেলা ফ্যাসিলিটেটর রাজু জাবেদ, ওয়েভ ফাউন্ডেশনের এভিসিবি২ প্রকল্প’র জেলা সমন্বয়কারী মো: জহির উদ্দিন, উপজেলা সমন্বয়কারী মো: শাহিনুর রহমান সহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। কোর্স পরিচালক বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা যেহেতু এলাকার সম্মানিত ব্যক্তি এবং জনপ্রতিনিধি সেহেতু তাদের দ্বারা আসল ঘটনার সত্যতা যাচাই করে একটি শান্তিপ‚র্ণ সমাধান খুঁজে বের করাই গ্রাম আদালতের উদ্দেশ্য। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের প্রতিটি মানুষের ন্যায় ও সঠিক বিচারের লক্ষ্যে গ্রাম আদালত আইন ২০১৬ প্রণীত করেন। এর ফলে গ্রামের নিরীহ জনগণ ন্যায় বিচার পাচ্ছেন।

Leave a Reply