ঢাকাMonday , 18 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেঁড়াগাছিতে গরিব ও মেধাবী ছাত্রীকে এসএসসি ফরম পূরণে আর্থিক সহায়তা

admin ঢাকা
আপডেট: 18 November 2019, 21:33

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একজন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করছে সার্চ মানবাধিকার সোসাইটি সাতক্ষীরা সদর উপজেলা শাখা । সোমবার (১৮ নভেম্বর) হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস কক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মো: মাসুদুর রহমানের অর্থায়নে ও সীমান্ত প্রেসক্লাব কলারোয়ার সার্বিক ব্যবস্থাপনায় আর্থিক সহায়তা ও পরীক্ষা উপকরণ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সার্চ মানবাধিকার সোসাইটি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো: আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক রাজু আহমেদ, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি মো: মেহেদী নেওয়াজ সোহাগ, সাধারণ সম্পাদক, শফিকুর রহমান, অর্থ সম্পাদক মো: হোসেন আলী, ঝাউডাঙ্গার বিশিষ্ট চিকিৎসক মোশাররফ হোসেন, হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হাসান, সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুল কাদের, সহকারী শিক্ষক মোন্তাজুল হক, রবীন্দ্রনাথ মন্ডল, আ: আলীম, শ্রী অসীম কুমার, কাওসার আলী, সাবিনা ইয়াসমিন, পারুল রানী, হোসনেয়ারা খাতুন, শাহিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । এ সময় ঐ শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ, কেন্দ্র ফি ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *