ঢাকাMonday , 18 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা আওয়ামীলীগের সভায় ১২ ডিসেম্বর কাউন্সিল উপলক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 18 November 2019, 21:14

প্রেস বিজ্ঞপ্তি : সোমবার সন্ধ্যা ৭টায় রেডক্রিসেন্ট ইউনিট মিলনায়তনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের জেলা শহরে বসবাসরত নেতৃবৃন্দের উপস্থিতিতে এক জরুরিসভা সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামের পরিচালনায় রেড ক্রিসেন্ট ইউনিট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সহ-সভাপতি এস এম হায়দার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ ও ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও আলহাজ্ব ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক আলহাজ্ব শেখ নূরুল হক, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এস এম শওকত হোসেন, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো: আবু সায়ীদ প্রমুখ। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ পুন:নির্ধারণ করা হয়। ২৯ নভেম্বর শুক্রবার কলারোয়া উপজেলা, ৩০ নভেম্বর শনিবার আশাশুনি উপজেলা, ১ ডিসেম্বর রবিবার দেবহাটা উপজেলা, ২ ডিসেম্বর সোমবার শ্যামনগর উপজেলা, ৩ ডিসেম্বর মঙ্গলবার তালা উপজেলা, ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সাতক্ষীরা পৌরসভা, ৬ডিসেম্বর শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলা এবং ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। জেলা কাউন্সিল উপলক্ষ্যে ৫টি উপ-কমিটি গঠন করা হয়। অর্থ উপ কমিটি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, মো: নজরুল ইসলাম ও আছাদুল হক, অভ্যর্থনা উপ কমিটির প্রধান সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, প্রচার ও প্রকাশনা উপ কমিটির প্রধান শেখ হারুন উর রশিদ, খাদ্য উপ কমিটির প্রধান শেখ নূরুল হক, মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির প্রধান শেখ সাহিদ উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *