ঢাকাMonday , 18 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

admin ঢাকা
আপডেট: 18 November 2019, 20:32

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ আমিনুল ইসলাম মিঠুন (৪২) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামের মোকবুল হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যার দিকে থানার উপ-পরিদর্শক আসমত আলী, সহকারী উপ-পরিদর্শক রাসেল মাহমুদ, হুমায়ূন কবির ও মাসুম বিল্লাহ’র নেতৃত্বে পুলিশ উপজেলার পূর্ব নলতা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৪০ পিস ইয়াবাসহ আমিনুল ইসলাম মিঠুনকে আটক করা হয়।

থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *